1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

জাল নোটের প্রচলন রোধে চুয়াডাঙ্গায় জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৬.৩৫ পিএম
  • ১৯২ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় জাল নোটের প্রচলন রোধ ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৪ ডিসেম্বর সকাল ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত “জাল নোটের প্রচলন রোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা–২০২৫”-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিসেস রিফাত আরা।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) মো. হারুনুর রশিদ, বাংলাদেশ ব্যাংক রাজশাহী কার্যালয়ের উপপরিচালক মো. আসলাম হোসেন এবং সহকারী পরিচালক শামীম আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি, চুয়াডাঙ্গা শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপক মো. আব্দুল কাদের।

কর্মশালায় বক্তারা জাল নোট শনাক্তকরণ পদ্ধতি, জাল নোটের ক্ষতিকর দিক এবং এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, জাল নোট প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

বাংলাদেশ ব্যাংক, রাজশাহী অফিসের আয়োজনে এবং সোনালী ব্যাংক পিএলসি, চুয়াডাঙ্গা শাখার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মশালায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যাংক কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com