মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রপ্তানি প্রক্রিয়া সহজ করতে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়লেন মোহাম্মদ আইয়ুব মিয়া ঈদের আগে শেষ দিনে ডিএসইর দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ইনটেক ঈদের আগে শেষ দিনে ডিএসইতে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন সূচক বৃদ্ধিতে ঈদের আগে শেষ হলো ডিএসই লেনদেন মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী চুয়াডাঙ্গায় হেযবুত তওহীদের মতবিনিময় সভা কেবল তওহীদভিত্তিক বিচারব্যবস্থাই সুবিচার নিশ্চিতে সক্ষম সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি ঈদের ছুটিতে টানা ৭ দিন বন্ধ থাকবে ডিএসই-সিএসই লেনদেন ঈদে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক অনিক, সদস্য সচিব রনি

মোঃ আব্দুল্লাহ হক
  • আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ৬ (ছয়) মাস মেয়াদে এই আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সমন্বয়ক কমিটি। নবগঠিত এই কমিটিতে তানভীর রহমান অনিককে আহ্বায়ক এবং রনি বিশ্বাসকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম, সভাপতি রিফাত রশিদ এবং সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন আবিদ হাসান রিফাত ও নাজমুল সালেহীন। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে তামান্না, আসাদুজ্জামান আসাদ, সিরাজাম মুনিরাসহ আরও ১০ জনের নাম ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে পারভেজ হোসেন ও আজহারুল ইসলাম সোহানকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও যুগ্ম সদস্য সচিব পদে ১০ জন এবং সদস্য পদে ২০ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে মোঃ মোস্তাফিজুর রহমানকে মুখ্য সংগঠক এবং আরাফাত রহমানকে সিনিয়র সংগঠক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, এই নতুন কমিটি চুয়াডাঙ্গা জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আদর্শকে সমুন্নত রাখবে এবং সামনের দিনগুলোতে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে ও জনস্বার্থে অগ্রণী ভূমিকা পালন করবে।

নতুন এই কমিটিকে আগামী ৬ মাসের মধ্যে সাংগঠনিক কার্যক্রম জোরালো করে জেলার সকল স্তরের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS