1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

চুয়াডাঙ্গায় প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কর্পোরেট জোন অফিসের শুভ উদ্বোধন ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ১০.৪৩ পিএম
  • ৩৫৯ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: আন্তর্জাতিক মান ISO 9001:2015 অনুযায়ী প্রত্যয়িত প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর “ চুয়াডাঙ্গা কর্পোরেট জোন” অফিসের শুভ উদ্বোধন ও উন্নয়ন সভা- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২১ ডিসেম্বর দুপুর ২টায় চুয়াডাঙ্গা শহরের কোর্ট রোডে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত খালেদা নাজনিন ভিলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সম্মানিত প্রধান পরামর্শক জনাব রহিম উদ-দৌল্লা চৌধুরী।

সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও ইনচার্জ (ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট) জনাব মো. আনিছুর রহমান মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. আমিরুল ইসলাম,ইভিপি পিআরটি–২ ও ইনচার্জ, ঝিনাইদহ জোন , জনাব মো. ইয়াসিন আলী, এএম ও ইনচার্জ, মেহেরপুর এফপিআর সেন্টার এবং জিএম, চুয়াডাঙ্গা কর্পোরেট জোন মো. আবু বকর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইভিপি (পিআরটি–১), চুয়াডাঙ্গা কর্পোরেট জোন মো. অলিউল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এজিএম, চুয়াডাঙ্গা কর্পোরেট জোন , হাসনা জাহান খুশবু।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সম্পূর্ণ ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড গ্রাহকদের আস্থা অর্জন ও সেবার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন কর্পোরেট জোন অফিসের মাধ্যমে চুয়াডাঙ্গা অঞ্চলে বীমা সেবা আরও সহজ, দ্রুত ও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com