1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Title :
হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড সিলেটের নয়াবাজারে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

নানান আয়োজনে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১১.৪৬ এএম
  • ২৫৫ Time View

‘দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত ডিসি সাহিত্য মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন টিটিসির অধ্যক্ষ মোছাব্বেরুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. তারিক উজ জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক আব্দুল হালিম।

সভায় বক্তারা বলেন, প্রবাসীরা দেশের রেমিটেন্স যোদ্ধা। দেশের মোট জিডিপির একটি বড় অংশ প্রবাসীদের পাঠানো রেমিটেন্স থেকে আসে। তাই প্রবাসীদের যথাযোগ্য মর্যাদা ও সম্মান নিশ্চিত করা জরুরি। তাঁরা আরও বলেন, প্রবাসীরা বিদেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। সেজন্য বিদেশে যাওয়ার আগে প্রত্যেক প্রবাসীকে দক্ষ হয়ে ওঠার আহ্বান জানান বক্তারা। দক্ষ প্রবাসীরাই বিদেশে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখবেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কোরিয়া ফেরত প্রবাসী তাজিয়া রহমান এবং ওয়ারিয়র্স অব জুলাইয়ের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনা জাহান খুশবু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, ইসলামী ব্যাংক চুয়াডাঙ্গা জেলা শাখার ম্যানেজার জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দেশ ফেরত প্রবাসী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে প্রবাসীদের অবদান স্মরণ ও দক্ষ জনশক্তি গঠনের গুরুত্ব তুলে ধরা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com