1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

আলমডাঙ্গায় জামায়াতের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৯.২৮ পিএম
  • ২৫৭ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে আলমডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় আলমডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে হাই রোড, সোনা পট্টি, মাছ পট্টি ও আলতায়েবা মোড় প্রদক্ষিণ করে ৭১ মোড়ে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু, উপজেলা আমীর শফিউল আলম বকুল, পৌর আমীর মাহের আলী এবং গাংনী-আসমানখালী সাংগঠনিক থানার আমীর আব্বাস উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

র‌্যালির আগে আলমডাঙ্গা সরকারি কলেজ ক্যাম্পাসে উপজেলা জামায়াতের আমীর শফিউল আলম বকুলের সভাপতিত্বে ও সেক্রেটারি মামুন রেজার উপস্থাপনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, “৫৪ বছর পরও দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সাধারণ মানুষের চোখে পড়ছে না। কৃষক, শ্রমিকসহ সমাজের নিম্নআয়ের মানুষের জীবনে প্রকৃত পরিবর্তন আসেনি। যারা দেশ পরিচালনা করেছে, তারা দেশের চেয়ে নিজেদের পরিবারের উন্নয়নেই বেশি মনোযোগ দিয়েছে।”

তিনি আরও বলেন, “আল্লাহর রহমতে ও আপনাদের সহযোগিতায় যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তাহলে আমি বা আমার কোনো কর্মী ব্যক্তিগত স্বার্থে পকেট ভারী করবে না—ইনশাআল্লাহ।”

আগামী দিনে দেশদ্রোহী শক্তির যেকোনো অপচেষ্টা রুখে দিতে সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর হামলাকারীদের দ্রুত বিচারের দাবি জানান। একই সঙ্গে তিনি জেলা বাসীর প্রতি আহ্বান জানান, আসন্ন নির্বাচনে দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিককে ভোট দিয়ে নির্বাচিত করতে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু, সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন, আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাইমুদ্দিন হিরোক প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী-আসমানখালী থানা আমীর আব্বাস উদ্দিন, সেক্রেটারি কামরুল হাসান সোহেল, পৌর সেক্রেটারি মুসলেম উদ্দিনসহ জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com