1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার বিজয় র‌্যালী অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৯.২৬ পিএম
  • ২৭০ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ, চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে এক বিশাল বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৬ ডিসেম্বর বিকাল ৪টায় জেলা সভাপতি হাসানুজ্জামান সজিবের নেতৃত্বে শহীদ হাসান চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

সমাবেশ শেষে বর্ণাঢ্য বিজয় র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ হাসান চত্বরে এসে মিলিত হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা সভাপতি জনাব হাসানুজ্জামান সজিব, সহসভাপতি মাওলানা জহুরুল ইসলাম, জেলা সেক্রেটারি তুষার ইমরান সরকার, ইসলামী শ্রমিক আন্দোলন চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম এবং ইসলামী ছাত্র আন্দোলন জেলা সভাপতি মো. ইব্রাহিম হোসেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মাওলানা মোহাম্মদ আলী ও মারেফুল ইসলাম।

বক্তারা বলেন, জাতি এমন এক সময়ে ৫৪তম মহান বিজয় দিবস পালন করছে, যখন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নানাভাবে চ্যালেঞ্জের মুখে। দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে এবং স্বাধীনতার মূল অর্জন—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার—ক্ষুণ্ন হচ্ছে। ফলে দেশ আজ এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে।

তারা অভিযোগ করেন, একটি চিহ্নিত মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশ ও জাতির অতন্দ্র প্রহরী ওলামায়ে কেরামকে স্বাধীনতাবিরোধী আখ্যা দিয়ে অপমান ও কটাক্ষ করছে, যা স্বাধীনতার চেতনার পরিপন্থী।

বক্তারা আরও বলেন, চলমান রাজনৈতিক সংকট থেকে দেশকে উদ্ধার করতে দল-মত নির্বিশেষে সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেন কোনোভাবেই বিপন্ন না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জাতীয় ঐক্য গড়ে তুলে স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের মৌলিক অধিকার সুরক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com