1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে চুয়াডাঙ্গায় যৌথ অভিযান

  • আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১১.৩২ এএম
  • ২৬৯ Time View

মোঃ আব্দুল্লাহ হক, স্টাফ রিপোর্টার: লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে চুয়াডাঙ্গায় পৃথক দুটি স্থানে অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশ। সোমবার সকালে সরোজগঞ্জ এলাকায় সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে ২টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়।

এছাড়া চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের পৃথক অভিযানে রাতে শহরের কোর্টমোর দোয়েল চত্বরে আরও ৪টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ শহীদুর রহমান। তিনি বলেন, লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। সড়কে শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন এসআই গোলাম হোসেন, টিআই শহীদুর রহমান, সার্জেন্ট তানভীর আহমেদ জনি এবং মো. হাসানুল বান্না।

সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক আইন বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com