শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো কমিউনিটি ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের কৌশলগত অংশীদারত্ব: “ওয়ান পার্টনারশিপ, কমপ্লিট প্রোটেকশন” উদ্যোগ ভিভো ওয়াই৩১ডিঃ চলবে বিরতিহীন গেমিং ও মাল্টিটাস্কিং ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের   আয়কর নির্ধারণে ASYCUDA System এর তথ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হলো বাংলাদেশ প্রেস কাউন্সিল-এর উদ্যোগে কুমিল্লায় গণমাধ্যম বিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামে দুই উপজেলার কল্যাণে যে ফেরি এসেছিল, আজ তা নীরব বালুচরের বন্দী গাজীপুরে মিথ্যা মামলায় হয়রানির শিকার যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান

হাদীর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে চুয়াডাঙ্গায় বিএনপির বিক্ষোভ

মোঃ আব্দুল্লাহ হক
  • আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৭ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হা”ম”লা”র প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বি”ক্ষো”ভ মিছিল ও সমাবেশ করেছে। শনিবার ১৩ ডিসেম্বর বিকেলে জেলা বিএনপির উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচী পালিত হয়।

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। এসময় চুয়াডাঙ্গা জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী এতে অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদী স্লোগানে মুখরিত করে তোলে।

 সমাবেশে নেতাকর্মীরা শরিফ ওসমান হাদির ওপর হা”ম”লা”র তীব্র নি”ন্দা জানান। বক্তারা বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন ‘জুলাই যোদ্ধা’ এবং ন্যায় ও নীতির পক্ষের একজন সম্মুখ সারির কর্মী। তাঁকে লক্ষ্য করে হামলা করা মানে জনগণের অভ্যুত্থান ও গণতান্ত্রিক অধিকারের ওপর হামলা।

এসময় বক্তারা অবিলম্বে হা”ম”লা”কারীদের গ্রে”ফ”তা”র এবং দৃষ্টান্তমূলক শা”স্তি”র দাবি জানান। তারা অভিযোগ করেন, একটি মহল এই ঘটনাকে কেন্দ্র করে জল ঘোলা করার চেষ্টা করছে। নেতাকর্মীরা দ্ব্যর্থহীন ভাষায় বলেন, “আমরা স্পষ্ট বলতে চাই, যারা দো”ষী, তাদের দ্রুত গ্রে”ফ”তা”র করা হোক এবং সঠিক বিচার নিশ্চিত করা হোক।” একইসাথে, তারা শরিফ ওসমান হাদির আশু আরোগ্য কামনা করে দোয়াও প্রার্থনা করেন।

প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিএনপি নেতা শফিকুল ইসলাম পিটু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, জাসাস নেতা সেলিম সহ জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS