1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল চুয়াডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাঁওতাল কিশোরী রিয়াস সরেনের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় মানববন্ধন শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়- আসাদুল হাবিব দুলু এমপি কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১ বিওয়াইডি (BYD) গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ নবীনগরের গোলাপীকে শাহবাগের ফুটপাট থেকে নিয়ে নিজ গ্রামে ঘর করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দামুড়হুদার নাটুদহে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি

  • আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১১.৩৫ পিএম
  • ১৬৮ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাটুদহে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। গতকাল শনিবার সন্ধ্যা ৬টা থেকেই নাটুদহ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কেয়া কসমেটিক্স এর সৌজন্যে বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হয় ইত্যাদি। জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের উপস্থাপনায় প্রাণ ফিরে পায় ইত্যাদি অনুষ্ঠানটি।

জানা যায়, ১৯৮৯ সালে প্রথম বাংলাদেশ টেলিভিশনে ইত্যাদি অনুষ্ঠানটি প্রচারিত হওয়ার পর ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এ ম্যাগাজিন অনুষ্ঠানটি। বর্তমানে বাংলাদেশের ৬৪ টি জেলায় এ অনুষ্ঠানটি আয়োজন করার লক্ষ্যে ৫৭ তম স্থানে উঠে এসেছে চুয়াডাঙ্গার নাম। তারই ধারাবাহিকতায় গতকাল চুয়াডাঙ্গা জেলার নাটুদহ হাজারদুয়ারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ইত্যাদি অনুষ্ঠিত হয়।

এর আগে বিকাল ৪টা থেকেই স্থানীয় লোকজন ও আমন্ত্রিত অতিথিরা বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে হাজির হন। পরে বিকাল ৫টা থেকে আসন গ্রহণের জন্য প্রবেশ করেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানটি ৬টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও নানান জটিলতায় তা ৭টায় শুরু হয়। অনুষ্ঠানে দর্শকপর্ব, নৃত্য, নাটিকা ও গান পরিবেশনা করা হয়। আমন্ত্রিত অতিথি ব্যতীত নির্দিষ্ট স্থানের বাইরে থেকেও শত শত দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের, সহকারি কমিশনার এস এম আব্দুর রউফ শিবলু, আলাউদ্দিন আল আজাদ, আবদুল্লাহ আল নাঈমসহ জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com