মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রপ্তানি প্রক্রিয়া সহজ করতে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়লেন মোহাম্মদ আইয়ুব মিয়া ঈদের আগে শেষ দিনে ডিএসইর দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ইনটেক ঈদের আগে শেষ দিনে ডিএসইতে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন সূচক বৃদ্ধিতে ঈদের আগে শেষ হলো ডিএসই লেনদেন মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী চুয়াডাঙ্গায় হেযবুত তওহীদের মতবিনিময় সভা কেবল তওহীদভিত্তিক বিচারব্যবস্থাই সুবিচার নিশ্চিতে সক্ষম সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি ঈদের ছুটিতে টানা ৭ দিন বন্ধ থাকবে ডিএসই-সিএসই লেনদেন ঈদে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

নড়াইলের কালিয়ায় গৃহবধূ ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

মামুন মোল্যা
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ Time View

মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় গৃহবধূ ধর্ষণ মামলায় নাঈম শেখ (২২) নামের এক যুবককে খুলনা থেকে  গেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে নড়াগাতী থানায় নাঈম শেখকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত নাঈম শেখ উপজেলার কলাবাড়িয়া গ্রামের  মো.মামুন শেখের  ছেলে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) গভীর রাতে প্রাকৃতিক ডাকে ঘর থেকে বের হলে ওই সুযোগে নাঈম শেখ অগোচরে ঘরে ঢুকে খাটের নিচে লুকিয়ে থাকে। পরে রাত প্রায় ২টার দিকে সুযোগ বুঝে গৃহবধূকে ধর্ষণ করে পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, নাঈম শেখ দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন অনৈতিক কাজে জড়িত। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগও রয়েছে। ঘটনার পর সে খুলনায় পালিয়ে যায়। পরে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে বুধবার সকাল প্রায় ১০টার দিকে নড়াগাতী থানা পুলিশ ও খুলনা থানা পুলিশের যৌথ অভিযানে খুলনার মজগুনী আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়।

উপজেলার নড়াগাতী থানার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম বলেন, ‘মামলার তদন্ত চলছে। ভিকটিমের মেডিকেল পরীক্ষা সম্পূর্ণ হয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS