1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
Title :
কুমিল্লা দেবিদ্বারে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানে মাইলস্টোন গ্রুপের ঈদ উপহার বিতরণ করেন – অলিউল্লাহ তুহিন  সিলেটের গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ ডাক বাংলা পুকুর ভরাটের অভিযোগ, হাইকোর্টের আদেশ অমান্য ভৈরবে খালেদা বেগম শ্রেষ্ঠ শিক্ষিকা, ছেলে আদরের সাফল্য আলোচনায় মুসলিম হত্যা ও নির্যাতন বন্ধ না করলে ভারত ও ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে: ওয়ার্ল্ড মুসলিম উম্মাহ হবিগঞ্জ হাওরে হাজারেও কৃষকের বোরো ফসল ক্ষতিগ্রস্ত সহায়তার আশায় দিন পার ভৈরব স্টেশনে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার  রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ কোরবানির প্রকৃত মর্মঃ আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর! নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময় ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ

চুয়াডাঙ্গায় জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি মারুফ সরোয়ার বাবু ও সাধারণ মানি খন্দকার

  • আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১০.২৬ পিএম
  • ১৩৫ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়েছে। ভোট গ্রহণ শেষে রাত ৮ টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫ প্রার্থীকে বিজয়ী ঘোষনা করা হয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মারুফ সরোয়ার বাবু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মানি খন্দকার। ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহ্বায়ক অ্যাড. শহিদুল হক।

নির্বাচনে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চুয়াডাঙ্গা জেলা শাখা প্যানেলে ১৫ জন ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল প্যানেলে ০৯ জন সহ সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন এবং সহ-সভাপতি পদে ১ জন প্রার্থী সর্বমোট ২৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটার ছিল ২০৪ জন, ভোট প্রদত্ত হয়েছে ১৯৭ টি। এ ভোটে ১১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সভাপতি পদে মারুফ সরোয়ার বাবু, সহ-সভাপতি ১১০ ভোট পেয়ে আকসিজুল ইসলাম রতন ও ৯৮ ভোট পেয়ে মোর্তাজান হোসেন। সাধারণ সম্পাদক পদে ৭৫ ভোট পেয়ে খন্দকার অহিদুল আলম (মানি খন্দকার)। এছাড়া কমিটিতে যুগ্ম সম্পাদক আফরোজা আক্তার ও হারুনর- রশীদ, কোষাধ্যক্ষ এস এম এ হাশেমী, গ্রহন্থাগার সম্পাদক রুবিনা পারভিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আতিয়ার রহমান এবং কার্যকারী সদস্য ইকরামুল হক, ফরজ আলী, আশিকুর রহমান রাজ, তানভীর আহমেদ শাওন, শরীফুল ইসলাম ও রাগিব আহসান নির্বাচিত হয়েছেন।

নির্বাচনি চলাকালীন সময়ে জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহ্বায়ক হিসেবে আলহাজ্ব শহিদুল হক, সদস্য হিসেবে হানিফ উদ্দিন ও ছরোয়ার হোসেন দায়িত্ব পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com