1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল চুয়াডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাঁওতাল কিশোরী রিয়াস সরেনের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় মানববন্ধন শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়- আসাদুল হাবিব দুলু এমপি কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১ বিওয়াইডি (BYD) গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ নবীনগরের গোলাপীকে শাহবাগের ফুটপাট থেকে নিয়ে নিজ গ্রামে ঘর করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক ‘নিহত’: জীবননগর সীমান্তে উত্তেজনা

  • আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১০.২০ পিএম
  • ১৫৩ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে শহিদুল ইসলাম শহিদ (২৪) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল গয়েশপুর গ্রামের নষ্কর মালিতার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্রে খবর, গয়েশপুরসহ আশপাশের গ্রামের প্রায় ১০–১২ জন ব্যক্তি ভারত থেকে মাদকদ্রব্য আনতে সীমান্ত অতিক্রম করে। ফেরার পথে বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় বাকিরা পালাতে সক্ষম হলেও শহিদুল গুলিবিদ্ধ হন। স্থানীয়দের দাবি, গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিএসএফ আমাদের জানিয়েছে যে শহিদুল গুলিবিদ্ধ হয়েছেন এবং তাঁকে চিকিৎসার জন্য ভারতীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাঁর মৃত্যুর বিষয়ে বিএসএফ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।”

এ ঘটনার পর সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com