1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
Title :
হরিপুরে পুলিশ বিজিবির অভিযানে মাদকসহ আটক – ৪ জন গ্রাহকসেবার মান উন্নয়নে কমিউনিটি ব্যাংকের প্রশিক্ষণ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ স্যানিটারি ন্যাপকিন বিক্রয়ে ডাব্লিউএসইউপি’র নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ, মর্যাদাবান রাষ্ট্র এবং শ্রেষ্ঠ জাতি গঠনে ‘বৈষম্যহীন মর্যাদা সংলাপ’ অনুষ্ঠিত রপ্তানি বৈচিত্র্যকরণে বাংলাদেশ ব্যাংকের ৩০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে ট্রাস্ট ব্যাংকের অংশগ্রহণ রেলওয়ের প্রশাসনিক কাঠামো ধ্বংস নয়, শৃঙ্খলা ও জবাবদিহি চাই রেলওয়ে মহাপরিচালককে ঘিরে অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচারের প্রতিবাদে, সংবাদ সম্মেলন বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচ করতে পারবেন বাংলাদেশিরা ব্যাংকখাতে শৃঙ্খলা ফেরাতে কাঠামোগত সংস্কারের উদ্যোগ: আমির খসরু রিজার্ভ চুরির মামলা: কোজেন ও কন্নরের সঙ্গে চুক্তি বাতিল বাংলাদেশ ব্যাংকের

১৫ দিনের মধ্যে চট্টগ্রামে লাইসেন্সবিহীন সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

  • আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ১১.৪৮ এএম
  • ২২৮ Time View

চট্টগ্রামে লাইসেন্সবিহীন সব ইটভাটা ১৫ দিনের মধ্যে বন্ধ করতে জেলা প্রশাসনকে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. হামিদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে জেলা প্রশাসনকে সংশ্লিষ্ট অভিযোগ সম্পর্কিত রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত।

চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, জেলার পরিবেশ অধিদপ্তরের পরিচালক এবং লোহাগড়া উপজেলার ইউএনওসহ আট সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাকে আদেশ বাস্তবায়ন করার জন্য বলা হয়। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) ২০২০ সালে অবৈধ ইটভাটা বন্ধ চেয়ে এ রিট আবেদন করেছিল।

শুনানিতে রিট আবেদনকারীর আইনজীবী মনজিল মোর্শেদ হাইকোর্টকে জানান, সরকার পরিবর্তনের পর চট্টগ্রামে অধিকাংশ অবৈধ ইটভাটা আবারও চালু করেন মালিকরা। এসব ইটভাটা পরিবেশের ওপর মারাত্মক ক্ষতিকারক প্রভাব ফেলছে।

প্রশাসনের নাকের ডগায় এগুলো পরিচালিত হচ্ছে উল্লেখ করে আইন অনুযায়ী কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে জানান আইনজীবী। শুনানিতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ এজাজ কবির। এ বিষয়ে পরবর্তী শুনানি এবং আদেশ জারির জন্য ১৭ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com