1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
Title :
হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড সিলেটের নয়াবাজারে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

নবাগত ডিসি কামাল হোসেনকে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ফুলেল শুভেচ্ছা; ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমন্ত্রণ

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১০.২৪ পিএম
  • ১৭৮ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ।

বৃহস্পতিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা অফিসার্স ক্লাবে  সাহিত্য পরিষদের একটি প্রতিনিধি দল নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে এই শুভেচ্ছা জানায়।

শুভেচ্ছা বিনিময়ের সময় সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ তাদের আগামী ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নবনিযুক্ত জেলা প্রশাসককে প্রধান অতিথি হিসেবে যোগদানের জন্য আমন্ত্রণ জানান। আগামী ২৮ নভেম্বর শুক্রবার চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ প্রাঙ্গনে এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হবে।

এসময় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন সাহিত্য পরিষদের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। কবি ও সাহিত্যিকদের প্রতি তার মুগ্ধতা প্রকাশ করে তিনি বলেন, “কবি ও সাহিত্যিকদের আমার খুবই ভালো লাগে। আমি সাহিত্য পরিষদের সঙ্গে আছি এবং সাহিত্যের আলো চুয়াডাঙ্গায় ছড়িয়ে পড়ুক—এই লক্ষ্যে আমার সহযোগিতা সবসময় থাকবে।”

শুভেচ্ছা জানাতে আসা প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরাব্বীন সানভী, অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতা, কাজল মাহমুদ, মোঃ আব্দুল্লাহ হক সহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com