1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
Title :
হবিগঞ্জ হাওরে হাজারেও কৃষকের বোরো ফসল ক্ষতিগ্রস্ত সহায়তার আশায় দিন পার ভৈরব স্টেশনে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার  রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ কোরবানির প্রকৃত মর্মঃ আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর! নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময় ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া বাস মালিকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল চলছে- যাত্রী কল্যাণ সমিতি

নীলমণিগঞ্জ পিটিআই মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সভা: যুবকদের প্রতি আলোর পথে আসার আহ্বান

  • আপডেট : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১০.৪৯ এএম
  • ৫৩ Time View

চুয়াডাঙ্গার নীলমণিগঞ্জ পিটিআই মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মোমিনপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত সভায় তরুণ ও যুবকদের আল-কোরআনের পথে ও আলোর পথে আসার জোরালো আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, ইসলামী ছাত্রশিবির যুবকদের আগামী দিনের আদর্শ রাষ্ট্রনায়ক, নৈতিক চরিত্রবান, এবং জান্নাতমুখী মানুষ হিসেবে গড়ে তোলার দিকনির্দেশনা ও ক্যারিয়ার গঠনের পথ দেখাচ্ছে। তরুণদেরকে এই মহৎ উদ্দেশ্যে শামিল হয়ে আগামীর বাংলাদেশ গড়ায় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

উক্ত সাধারণ সভায় ছাত্রশিবিরের স্থানীয় গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য মোঃ রাব্বি হাসান (চুয়াডাঙ্গা পৌর আদর্শ শাখার সভাপতি),মোঃ শোভন মিয়া (চুয়াডাঙ্গা পৌর আদর্শ শাখার সেক্রেটারি),মো: আলতাফ হোসেন (চুয়াডাঙ্গা পৌর আদর্শ শাখার বাইতুল মাল সম্পাদক),মোঃ শিবলুর রহমান (মোমিনপুর ২নং ওয়ার্ডের যুববিভাগ সভাপতি),তৌফিক আহম্মেদ নিরব (মোমিনপুর ইউনিয়ন শাখার দায়িত্বশীল)।

এছাড়াও, মোমিনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ইসলামী ছাত্রশিবিরের কর্মী ও সমর্থকরা সাধারণ সভায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে মহান আল্লাহর কাছে আজকের আয়োজনে উপস্থিত সবাইকে কোরআনের সৈনিক হিসেবে কবুল করার জন্য বিশেষ দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com