1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
Title :
হবিগঞ্জ হাওরে হাজারেও কৃষকের বোরো ফসল ক্ষতিগ্রস্ত সহায়তার আশায় দিন পার ভৈরব স্টেশনে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার  রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ কোরবানির প্রকৃত মর্মঃ আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর! নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময় ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া বাস মালিকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল চলছে- যাত্রী কল্যাণ সমিতি

আলমডাঙ্গায় লাটাহাম্বারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, শিশুসহ আহত ১

  • আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৬.২৮ পিএম
  • ৫৫ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় আটা বোঝাই লাটাহাম্বার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আরও দুইজন আহত হন।

আজ (সোমবার), ৩ নভেম্বর আনুমানিক দুপুর ১২টার সময় আলমডাঙ্গা থানাধীন মুন্সিগঞ্জ ব্রিজ মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গা সদরগামী একটি মোটরসাইকেল মুন্সিগঞ্জ খুদিয়াখালি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আটা বোঝাই একটি লাটাহাম্বার সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং এর চালক ও আরোহী গুরুতর আহত হন।

দূর্ঘটনার পরেই লাটাহাম্বার চালক পালিয়ে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক ইকতার আলী (৪০)-কে মৃত ঘোষণা করেন। নিহত ইকতার আলী কুষ্টিয়ার মিরপুর থানার পোড়াদাহ চিতলিয়া গ্রামের পিয়ার আলীর ছেলে। বর্তমানে তাঁর মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মোটরসাইকেল আরোহী শিশু জামিলা খাতুন (১১)। সে একই উপজেলার পয়ারী গ্রামের মোঃ জয়নালের মেয়ে।

এদিকে, জামিলা খাতুনের মা সাগরি খাতুন (২৯) মেয়ের দুর্ঘটনার খবর শুনে অপর একটি মোটরসাইকেলযোগে ঘটনাস্থলের দিকে আসার পথে মেয়ের অবস্থা দেখে মানসিক ধাক্কায় পড়ে গিয়ে সামান্য আঘাত পান।

 চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান একজনের মৃত্যু হয়েছে আরেকজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এবিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে ,লাটাহাম্বার চালককে পাওয়া যায় নি লাটাহাম্বারটি জব্দ করা হয়েছে। এবিষয়ে আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com