1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
Title :
হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড সিলেটের নয়াবাজারে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

বোনের লাশ দাফন করতে এসে ভাইয়ের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

  • আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৮.১১ পিএম
  • ৭০ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ডুগডুগি গ্রামে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। বোনের লাশ দাফন করতে এসে হৃদয়বিদারকভাবে মারা গেলেন বড় ভাই। বুধবার সকাল ১০টার দিকে এমন মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রতিবেশীরা জানান, দামুড়হুদা উপজেলার ডুগডুগি গ্রামের নূরু’র স্ত্রী শিরিনা খাতুন (৫০) মঙ্গলবার (২৮ অক্টোবর) দিনগত রাতের কোন এক সময় নিজ ঘরে মৃত্যু বরণ করেন।

বুধবার ভোরে তার বড় মেয়ে শান্তনা স্বপ্নে দেখেন তার মা মারা গেছেন। পরে তিনি ঘরে গিয়ে ডাকাডাকি করলেও সাড়া না পেয়ে বিষয়টি নিশ্চিত হন। পরিবারের মধ্যে শুরু হয় কান্নাকাটি।

সংবাদ পেয়ে মৃত শিরিনা খাতুনের ভাই নিজাম উদ্দিন (৬০) পাশ্ববর্তী দর্শনা থানার আকন্দবাড়ীয়া গ্রাম থেকে ছুটে আসেন বোনের লাশ দেখতে। কিন্তু লাশ দেখার সাথে সাথেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে উজিরপুর এলাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত নিজাম উদ্দিন দর্শনা থানার আকন্দবাড়ীয়া গ্রামের মৃত জানবার মন্ডলের বড় ছেলে।

ভাই-বোনের পরপর এমন মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বেলা ১২টার দিকে বোন শিরিনা খাতুনের জানাজা শেষে ডুগডুগি কবরস্থানে দাফন করা হয়।

অপরদিকে, তার ভাই নিজাম উদ্দিনের লাশ আছরের পর জানাজা শেষে আকন্দবাড়ীয়া গ্রামের তমালতলা কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে। স্থানীয়দের মতে, এমন হৃদয়বিদারক ঘটনা গ্রামের সকলকে গভীরভাবে শোকাহত করে তুলেছে

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com