1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
Title :
হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড সিলেটের নয়াবাজারে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

আলমডাঙ্গায় জমি নিয়ে সংঘর্ষ: ৫ জনকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় একজন রাজশাহী রেফার্ড

  • আপডেট : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৬.২৫ পিএম
  • ৬১ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের খুদিয়াখালী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক রক্তক্ষয়ী সংঘর্ষে একই পরিবারের পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে।

জানা যায়, মঙ্গবার সকাল আনুমানিক আটটার দিকে খুদিয়াখালী গ্রামের মৃত ভাদু বিশ্বাসের ছেলে বজলুর রহমান দোপের মাঠে তার জমিতে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান তার চাচাতো ভাইয়েরা জমি দখল করে ভুট্টা রোপণ করছেন। বজলুর রহমান এতে বাধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

সংবাদ পেয়ে বজলুর রহমানের ভাই শাহাজান, ছেলে রকিবুল ইসলাম ও তরিকুল ইসলাম এবং রকিবুলের স্ত্রী তৃপ্তি খাতুন ঘটনাস্থলে ছুটে যান। এসময় প্রতিপক্ষরা তাদের উপরও হামলা চালায় এবং কুপিয়ে জখম করে।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাপলা খাতুন জানান, আহত পাঁচজনের শরীরেই ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এদের মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর হওয়ায় তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি চারজন সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “জমি সংক্রান্ত বিরোধের কারণেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ পর্যন্ত থানায় কেউ মামলা দায়ের করেননি। লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com