1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

আমরা ধর্ম নিয়ে কোনো রাজনীতি করি না: বিজিএমইএ সভাপতি বাবু খান

  • আপডেট : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ১০.৫২ পিএম
  • ৭৫ Time View
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: বিএনপির ধর্ম নিয়ে কোনো রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু (বাবু খান)। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে জীবননগর পৌর পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দুসম্পাদায়ের মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
বাবু খান বলেন, আমারা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাতে এসেছি। যে বক্তব্য জনাব তারেক রহমান দিয়েছেন, সেটাই আপনাদের কাছে পৌঁছাতে এসেছি। তিনি বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। দেশ আমাদের সবার। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটায় পরিচয় আমরা বাংলাদেশের মানুষ।
বিজিএমইএর সভাপতি আরও বলেন, বাংলাদেশের মানুষ, আমরা যে যার অবস্থান থেকে কাজ করব। আমরা কাজ করে যাচ্ছি। আমাদের ভুল-ক্রুটি থাকতে পারে, সেটি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আশা করি। আমাদের দল যেটা বলে, সেটা হচ্ছে, আমরা ধর্ম নিয়ে কোনো রাজনীতি করি না। রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, যার যার ধর্ম সে পালন করবে। আমরা এটা মনে প্রাণে ধারণ করি। আপনারা যদি বাস্তবে দেখার সুযোগ দেন, জনাব তারেক রহমান প্রমাণ করে দেখাবেন।
জেলা বিএনপির সভাপতি আরও বলেন, ধর্ম ুনিয়ে মাঝে মাঝে যে এক ধরনের ষড়যন্ত্র তৈরি করা হয়, এবং সংখ্যালঘু, সংখ্যাগুরু নিয়ে বয়ান দেওয়া হয়। এই বয়ান থেকে আমরা সম্পর্ণ দূরে থাকব। আমরা সংখ্যালঘু, সংখ্যাগুরু এসব বয়ানে বিশ্বাসী না।
বাবু খান আরও বলেন, একেবারে শেষ দিকে এসেছি, কিছু মনে করবেন না। আজ আপনাদের বিসর্জনের দিন। ধর্মীয় আচার-আচারণ পালন করেন। আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবিন, সিরিয়র সহসভাপতি তাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, সাংগঠনিক সম্পাদক নাসির ইকবাল ঠান্ডু, খোকা, সরোয়ার হোসেন, সাইদুর, রনন, সুমন, বাদশা, ছাত্রদলের সদস্যসচিব রিমন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com