1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার জীবননগরে সীমান্ত থেকে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেলো বিএসএফ

  • আপডেট : বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১০.৩৩ পিএম
  • ৮৬ Time View
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনিপুর স্কুল পাড়া এলাকার সিমান্তের শূন্য রেখা থেকে বদর নামের এক বাংলাদেশীকে আটক করে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বদর বেনিপুর এলাকার করিম এর পুত্র এবং তিনি সিমান্তের এপার ওপারে ব্যাবসা করতেন বলে জানা গেছে ।
স্থানীয় সূত্রে জানা যায়, ১ এ অক্টোবর বুধবার সকালে সীমান্তের শূন্য রেখা থেকে ভারতীয় সিমান্তরক্ষী বাহিনী বিএসএফ বদরকে তুলে নিয়ে যায়।
এই বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার সংবাদ পাওয়ামাত্রই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরে বিজিবি ক্যাম্প কমান্ডার এর মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
তবে, কী কারণে বিএসএফ বদরকে ধরে নিয়ে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি। বিষয়টি নিয়ে বিজিবি এবং বিএসএফ-এর মধ্যে যোগাযোগ চলছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের মধ্যে এই ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com