1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
Title :
হবিগঞ্জ হাওরে হাজারেও কৃষকের বোরো ফসল ক্ষতিগ্রস্ত সহায়তার আশায় দিন পার ভৈরব স্টেশনে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার  রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ কোরবানির প্রকৃত মর্মঃ আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর! নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময় ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া বাস মালিকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল চলছে- যাত্রী কল্যাণ সমিতি

দামুড়হুদা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় রুপা জব্দ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৯.৩১ পিএম
  • ৪৪ Time View
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় রুপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করে ৬ বিজিবি।
বিজিবি জানায়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সীমান্ত পথে ভারতীয় রুপা চোরাচালান হবে। তার নির্দেশনায় ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. হায়দার আলীর নেতৃত্বে জগন্নাথপুর বিওপি কমান্ডার সঙ্গীয় ফোর্স নিয়ে বয়রা মাঠ এলাকায় এ্যাম্বুশ করা হয়। সকাল প্রায় ৯টার দিকে টহল দল এক ব্যক্তিকে গামছা হাতে সীমান্তের ভেতরে প্রবেশ করতে দেখে। বিজিবি উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি গামছাটি ফেলে পালিয়ে যায়। পরে গামছাটি উদ্ধার করে তল্লাশি চালালে স্কচটেপে মোড়ানো তিনটি প্যাকেট থেকে রুপা পাওয়া যায়। জব্দকৃত রুপার পরিমাণ দাঁড়ায় ১ কেজি ৬৫০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ১৩ হাজার ১৫০ টাকা।
ঘটনার বিষয়ে জগন্নাথপুর বিওপির নায়েব সুবেদার মো. আব্দুর সাত্তার বাদী হয়ে দামুড়হুদা থানায় সাধারণ ডায়েরি করেছেন। উদ্ধারকৃত রুপা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com