1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
Title :
ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান নড়াগাতীতে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১৫ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

‘পিকে হালদারকে ফিরিয়ে আনা হবে’

  • আপডেট : শনিবার, ১৪ মে, ২০২২, ৯.১০ পিএম
  • ১৬২ Time View

ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার দেশের আর্থিক খাতের আলোচিত জালিয়াত প্রশান্ত কুমার হালদারে (পিকে হালদার) দেশে ফিরিয়ে আনা হবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন শনিবার (১৪ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন।

ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আজ দুপুরে ভারতের পশ্চিমবঙ্গের অশোকনগর থেকে পিকে হালদারকে গ্রেফতার করেছে।

এ বিষয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘পিকে হালদার ভারতে গ্রেফতার হওয়ার বিষয়ে আমরা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানি না। তবে জানামাত্র তাকে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘অর্থ পাচারকারীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এটা নিয়ে দুদক কাজ করছে।অনেকে নামে-বেনামে দেশ থেকে টাকা পাচার করছে। তারা দেশের শত্রু। তাদের ধরে নিয়ে আসা ভালো। পিকে হালেদারের মতো ধরে নিয়ে আসার দুই-একটি দৃষ্টান্ত হলে তা আরও ভালো হবে।’

চন্দ্রাবতী একাডেমি আয়োজিত জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের স্মরণসভা ও আলোকচিত্র গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান শেষে সাংবাদিকরা তার কাছে পিকে হালদারের বিষয়ে সরকারের অবস্থান জানতে চান। সুরের ধারার চেয়ারম্যান ও প্রখ্যাত সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক ও বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মুহাম্মদ সামাদ।

অনুষ্ঠানে প্রথম আলোর উপ-সম্পাদক সাহিত্যিক আনিসুল হক, বেঙ্গল ফাউন্ডেশনের কর্ণধার, অধ্যাপক আব্দুল মান্নান প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অধ্যাপক আনিসুজ্জামানের বিভিন্ন আলোকচিত্র নিয়ে কবি মারুফুল ইসলাম রচিত ‘আমার মুক্তি আলোয় আলোয়’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com