1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:০২ অপরাহ্ন
Title :
হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড সিলেটের নয়াবাজারে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার উথলীতে নিহত দুই ভাই, পাশাপাশি কবরে দাফন সম্পন্ন: এলাকায় শোকের মাতম

  • আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১০.৪৭ পিএম
  • ৬৮ Time View
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় নিহত দুই ভাই মিন্টা (৬০) ও হামজা (৪৫) কে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে রোববার দুপুরে তাদের মরদেহ উথলী গ্রামে নিজ বাড়িতে পৌঁছালে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। দুই ভাইকে শেষবারের মতো এক নজর দেখার জন্য স্থানীয়রা তাদের বাড়িতে ভিড় জমান।
একই পরিবারের দুই সদস্যকে হারিয়ে শোকের মাতম চলছে পরিবারে। পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। রোববার আসরের নামাজের পর উথলী বেলেদাড়ি কবরস্থানে জানাজা নামাজ শেষে পাশাপাশি কবরে তাদের চিরনিদ্রায় শায়িত করা হয়।
মরদেহ উথলী গ্রামে পৌঁছানোর পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
উল্লেখ্য, গত শনিবার সকালে গরুর জন্য ঘাস কাটতে মাঠে গিয়েছিলেন দুই ভাই মিন্টা ও হামজা। এ সময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে পথেই হামজা আলীর মৃত্যু হয়। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিন্টা মিয়াও মারা যান। এ ঘটনাটি গত শনিবার চুয়াডাঙ্গায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
ময়নাতদন্তের কাজ শেষে রোববার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করে। নিহতদের আরেক ভাই তোতা মিয়া জানান, গত কোরবানির ঈদের সময় একটি গরু কেনা-বেচা নিয়ে প্রতিবেশী খোকা মিয়া ও তার পরিবারের সঙ্গে তাদের মারামারি হয়েছিল। এতে দুই পরিবারের কয়েকজন আহত হন। তোতা মিয়ার অভিযোগ, সেই পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তার দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। একই ঘটনায় তাদের প্রতিবন্ধী ভাই রাজ্জাককেও পিটিয়ে আহত করা হয়। এ ঘটনার প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতদের স্বজন ও এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com