1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমেদকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেছে আইনজীবী সমিতি

  • আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৯.১৭ পিএম
  • ১১৪ Time View
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমেদকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেছে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় স্থানীয় সার্কিট হাউজে পৌঁছালে বিচারপতি জাফর আহমেদকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দরা।
সার্কিট হাউজে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম ও সাধারণ সম্পাদক আহসান আলী, সরকারি কৌসুঁলি (জিপি) আব্দুল খালেক, জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত পিপি) আ.স.ম. আব্দুর রউফ,নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এমএম শাহজাহান মুকুল, আইনজীবী আসাদুজ্জামান মিল্টন, মেহেদী হাসান নয়ন, শাহজামাল ও ইকরামুল হক উপস্থিত ছিলেন।
এছাড়া ভারপ্রাপ্ত জেলা জজ মোহাম্মদ আল-আমিন মাতুব্বর, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জহিরুল ইসলাম, পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা এবং বিচার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, দুদিনের সফরে আসা বিচারপতি জাফর আহমেদ কর্মব্যস্ত দিন কাটাবেন। আজ রোববার প্রথমদিনে সকাল ১০টায় জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করবেন। বিকেল সাড়ে ৪টায় তিনি জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নির্বাচিত সদস্য, পিপি/এপিপিগণ, জিপি/এজিপিগণ ও লিগ্যাল এইড প্যানেল আইনজীবীগণ উপস্থিত থাকবেন।
অপরদিকে, কাল সোমবার বিকেল সাড়ে ৪ টায় চুয়াডাঙ্গা সার্কিট হাউজে বিচার বিভাগীয় কর্মকর্তা, ডিএম, এসপি, সিএস এক্সএন পিডব্লিউডি, ডিডি মাদক ও সিও বিজিবি উপস্থিত থাকবেন। সফরকালে বিচারপতি জাফর আহমেদের সফরসঙ্গী হিসেবে সহকারী রেজিস্ট্রার (আদি-অধিক্ষেত্র) মো. তৌহিদুজ্জামান, বেঞ্চ অফিসার মো. মাজহারুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান এবং অন্যারা উপস্থিত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com