1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে মিষ্টি ও মবিলের দোকানে চল্লিশ হাজার টাকা জরিমানা আদায়

  • আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৮.২৭ পিএম
  • ৮৯ Time View
মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা, জেলা প্রতিনিধি: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের একটি দল আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জে একটি তদারকিমূলক অভিযান পরিচালনা করে। রবিবার ২১ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, মিষ্টি, ঔষধ, সার এবং বেকারি পণ্যের মান ও দাম যাচাই করা হয়।
অভিযান চলাকালীন সময়ে, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি ও সংরক্ষণ করার অভিযোগে মুন্সিগঞ্জের মেসার্স মদন মোহন মিষ্টান্ন ভান্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে, একটি লিখিত অভিযোগের ভিত্তিতে DTSI মোবিল বেশি দামে বিক্রি করার জন্য আলমডাঙ্গার তাজ মটরসকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে, দুটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় তিনি মদন মোহন মিষ্টান্ন ভান্ডারের মালিককে ভবিষ্যতে ত্রুটিগুলো সংশোধন করার জন্য কঠোর নির্দেশনা দেন।
এই অভিযানে সার্বিক সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস, নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com