1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় মাটি খুঁড়তে গিয়ে মিলল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ১৮৭৬টি রূপার মুদ্রা

  • আপডেট : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৬.৫৭ পিএম
  • ৯০ Time View
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা: শনিবার সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি দোকান নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় একটি মাটির পাত্রের মধ্যে বিপুল পরিমাণ রূপার মুদ্রা খুঁজে পান।
শহিদুল ইসলাম জানান, মাটি খোঁড়ার সময় হঠাৎ মাটির হাঁড়ির মতো কিছু একটা উঠে আসে। সেটির ভেতরে তারা অনেকগুলো পয়সা দেখতে পান। এই খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। খবর পেয়ে পুলিশ ও প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মুদ্রাগুলো উদ্ধারের ব্যবস্থা করে।
উদ্ধারকৃত মুদ্রাগুলো ব্রিটিশ আমলের, যা ১৮৬৫ সাল থেকে ১৯০৮ সাল পর্যন্ত বিভিন্ন সময়ের। মুদ্রাগুলোর গায়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম খোদাই করা রয়েছে। মোট ১ হাজার ৮৭৬টি রূপার মুদ্রা উদ্ধার করা হয়েছে।
স্থানীয় স্বর্ণকারদের মতে, রূপা হিসেবে প্রতিটি মুদ্রার বর্তমান বাজারমূল্য ১৫০০ থেকে ১৮০০ টাকা। তবে এসব প্রাচীন মুদ্রার ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় এর প্রকৃত মূল্য আরও কয়েক গুণ বেশি বলে ধারণা করা হচ্ছে।
এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com