1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
Title :
নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড সিলেটের নয়াবাজারে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই

চুয়াডাঙ্গার আবাসিক হোটেল থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারের লাশ উদ্ধার

  • আপডেট : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৬.৫৪ পিএম
  • ৬৯ Time View
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা শহরের চুয়াডাঙ্গা আবাসিক হোটেল থেকে মোঃ মামুনুর রহমান মাসুম (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত নেশা করার কারণে তার মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং তিনি কেদারগঞ্জ সবুজপাড়ার মুজিবুর রহমান এর ছেলে তিনি পরিবারের সঙ্গে ঢাকায় থাকতেন , সাভারে একটি টেক্সটাইল মিলে কর্মরত ছিলেন।
পুলিশ ও হোটেল কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার মামুনুর রহমান তিন বন্ধুর সঙ্গে চুয়াডাঙ্গায় ঘুরতে আসেন। তারা চুয়াডাঙ্গা আবাসিক হোটেলে ওঠেন। হোটেলের ম্যানেজার সাগর জানান, তিন বন্ধু মামুনুরের সঙ্গে আসেন হোটেলে দুই বন্ধু চলে গেলেও তিনি হোটেলেই থেকে যান।
তিনি আরও জানান, মামুনুর হোটেলে আসার পরেই অসুস্থ ছিলেন। তার বন্ধুরা তাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলেও তিনি রাজি হননি। শনিবার সকালে হোটেলের চতুর্থ তলা থেকে কান্নার শব্দ শুনে তিনি উপরে গিয়ে দেখতে পান মামুনুরের স্বজনরা সেখানে কান্নাকাটি করছেন। স্বজনদের পরামর্শ দেওয়া হয় মামুনুরকে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। এরপর তারা দেখতে পান মামুনুরের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে এবং তিনি মারা গেছেন। তখন স্বজনরা জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশকে খবর দেন।
মাসুমের এক বন্ধু মামুন, জানান যে তিনি গতকাল তার বন্ধুর সাথে দেখা করতে এসেছিলেন তখনও তিনি অসুস্থ ছিলেন, হাসপাতালে নেওয়ার কথা বললে তিনি যেতে চাননি। তিনি মাদকাসক্ত ছিলেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, জরুরি সংবাদ পেয়ে তারা চুয়াডাঙ্গা আবাসিক হোটেলের চতুর্থ তলার একটি কক্ষ থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু লাশ দেখতে পায় পরে আমার ফোর্সকে খবর দেই। প্রাথমিক তদন্তে লাশে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ওসি আরও বলেন, তারা সিআইডি ও পিআইবিকে খবর দিয়েছেন এবং তারা এসে তদন্ত করবে। পুলিশও বিষয়টি তদন্ত করছে। বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com