1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
Title :
সিলেটের নয়াবাজারে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত

চুয়াডাঙ্গা সীমান্তে ভারতে অনুপ্রবেশকারী ৪ বাংলাদেশিকে হস্তান্তর

  • আপডেট : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০.৪৭ পিএম
  • ৬২ Time View
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সীমান্তে পতাকা বৈঠকে ভারতে অনুপ্রবেশকারী ৪ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন এবং ভারতের ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে সীমান্তের মেইন পিলার ১০৫ এর কাছে শূন্য রেখায় কোম্পানী কমান্ডার পর্যায়ে এ পতাকা বৈঠকে তাদের হস্তান্তর প্রক্রিয়া শেষ হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নাজমুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, দুই দেশের পতাকা বৈঠকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের মুজিবনগর কোম্পানী কমান্ডার সুবেদার আবুল বাশার মিয়া এবং ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের ব্রহ্মনগর কোম্পানী কমান্ডার ধর্মেন্দ্র সিং উপস্থিত ছিলেন। আলোচনার একপর্যায়ে বিএসএফ বাংলাদেশ থেকে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশকারী ৪ জন বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করে। তাদের মধ্যে ১ জন পুরুষ, ২ জন মহিলা ও ১ জন অপ্রাপ্ত বয়স্ক শিশু রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে অবৈধভাবে প্রবেশ করে ভারতের রাজস্থানে বসবাস করে আসছিল।
বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের অংশ হিসেবে এ ধরনের পতাকা বৈঠক দুই দেশের মধ্যে আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করছে বলে তিনি জানান

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com