1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় ছাদ থেকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু

  • আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮.৪৮ পিএম
  • ৯৩ Time View
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে হৃদয় আলী (২২) নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দুপুর আনুমানিক ১টার দিকে গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা বাজারের আমিরুল ইসলামের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় শাটারিংয়ের কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন হৃদয়। তিনি কালুপোল মাঝপাড়ার রায়হান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের সহকর্মীরা জানান, বাঁশ ও কাঠ দিয়ে ছাদের কাঠামো তৈরির সময় হঠাৎ হৃদয় নিচে পড়ে যান। সঙ্গে সঙ্গে তার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, হৃদয়ের অবস্থা ছিল গুরুতর। তাকে দ্রুত ওয়ার্ডে পাঠানো হলেও কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
রাজমিস্ত্রীর প্রধান শহিদুল ইসলাম জানান, তারা কাজ করছিলেন এমন সময় হৃদয় আকস্মিকভাবে নিচে পড়ে যায়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়। বেলা পাঁচটা পর্যন্ত নিহতের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা ছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com