1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, অনিয়মের তথ্য পেলো দুদক

  • আপডেট : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১.৪১ পিএম
  • ৭৯ Time View
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার সকালে এই অভিযানে নেতৃত্ব দেন দুদকের ঝিনাইদহ সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক তরুণ কান্তি ঘোষ। এ সময় অতিরিক্ত পরিচালক খালিদ মাহমুদও উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে দুদক কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন অনিয়ম শনাক্ত করেন। এর মধ্যে রয়েছে রোগীদের জন্য বরাদ্দকৃত খাবারে অনিয়ম। হাসপাতালের রান্নাঘরে পরীক্ষা করে দেখা যায়, রোগীদের নির্ধারিত পরিমাণের চেয়ে কম মাছ দেওয়া হচ্ছে। এছাড়াও, অপারেশন রেকর্ডে এমন কিছু অপারেশন দেখানো হয়েছে যা আসলে ঘটেনি।
দুদক উপ-পরিচালক তরুণ কান্তি ঘোষ জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, “খাবার সরবরাহে অনিয়ম এবং ভুয়া অপারেশন দেখানোর প্রাথমিক প্রমাণ মিলেছে। আরও কিছু অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে।”
পূর্বের অভিযোগ ও প্রশাসনিক পদক্ষেপ
দুদকের এই অভিযানের আগেও দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। গত ১০ সেপ্টেম্বর প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে ‘৫ বছরে চার কোটি টাকা লোপাটের অভিযোগ’ শিরোনামে এসব অনিয়ম উঠে আসে। সেই প্রতিবেদনের ভিত্তিতে স্বাস্থ্য বিভাগ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। একইসাথে, কমপ্লেক্সের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নীপাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com