1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
Title :
হবিগঞ্জ হাওরে হাজারেও কৃষকের বোরো ফসল ক্ষতিগ্রস্ত সহায়তার আশায় দিন পার ভৈরব স্টেশনে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার  রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ কোরবানির প্রকৃত মর্মঃ আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর! নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময় ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া বাস মালিকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল চলছে- যাত্রী কল্যাণ সমিতি

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশের ভবিষ্যত অনিশ্চিত: শামসুজ্জামান দুদু

  • আপডেট : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১.২৬ পিএম
  • ৪৯ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি সঠিক সময়ে ও সুষ্ঠুভাবে না অনুষ্ঠিত হয়, তবে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব চরম হুমকির মুখে পড়বে। তিনি বলেন, সময়মতো নির্বাচন না হলে দেশের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়বে।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার মোমিনপুর ইউনিয়নে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু আরও বলেন,”গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ বিএনপি এবং আমাদের নেতাকর্মীদের ওপর যে দমন-পীড়ন চালিয়ে এসেছে, তা এখনও অব্যাহত রয়েছে। তারা এখনো দেশি-বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত। এসব ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
“আগামী নির্বাচনে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের দল বিএনপিকে বিজয়ী করতে হবে, ধানের শীষ প্রতীককে জয়ী করতে হবে এবং তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে হবে। এর কোনো বিকল্প নেই।”
পথসভা শেষে তিনি আলমডাঙ্গা উপজেলার খাসককরা ইউনিয়নের বিভিন্ন স্থানে আরও পথসভা করেন। এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, আলমডাঙ্গা উপজেলা বিএনপি নেতা আসিরুল ইসলাম সেলিম, খাইরুল ইসলাম ওরফে মননরম সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com