1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
Title :
হবিগঞ্জ হাওরে হাজারেও কৃষকের বোরো ফসল ক্ষতিগ্রস্ত সহায়তার আশায় দিন পার ভৈরব স্টেশনে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার  রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ কোরবানির প্রকৃত মর্মঃ আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর! নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময় ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া বাস মালিকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল চলছে- যাত্রী কল্যাণ সমিতি

জীবননগরের সিংনগর বাঁওড়ের বাঁধ ভেঙে ভৈরব নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি, জনমনে আতঙ্ক

  • আপডেট : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৯.৪০ পিএম
  • ৪৮ Time View
মোঃ আব্দুল্লাহ হক,চুয়াডাঙ্গা: প্রবল বৃষ্টিপাতের কারণে জীবননগরের সিংনগর বাঁওড়ের বাঁধ ভেঙে যাওয়ায় ভৈরব নদীতে হঠাৎ করে পানির স্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। গতকাল সোমবার বিকাল থেকে নদীর তীব্র স্রোত বইতে শুরু করে, যা আশেপাশের গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। এই আকস্মিক পানি বৃদ্ধির ফলে মনোহরপুর গ্রামের ইলিশের জোল মাঠ সংলগ্ন ভৈরব নদীর উপর একটি সেতু ভেঙে পড়েছে।
পানির প্রবল স্রোতে ভেসে যাচ্ছে কৃষকদের পাট জাগ এবং নিম্নাঞ্চলের ফসলি জমি তলিয়ে যাচ্ছে। হঠাৎ করে নদীর এমন রূপ দেখে স্থানীয়দের মধ্যে কৌতূহল এবং একইসঙ্গে উদ্বেগ দেখা দিয়েছে।
সরজমিনে দেখা যায়, উপজেলার সন্তোষপুর ও মনোহরপুর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত ভৈরব নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর এমন ভয়াবহ রূপ দেখতে শত শত মানুষ ভিড় করছে নদীর পাড়ে। অনেকে স্রোতের মুখে মাছ ধরার চেষ্টা করছেন। তবে পানির তোড়ে কৃষকদের পাট এবং নিচু এলাকার ফসল ভেসে যাচ্ছে।
হঠাৎ করে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীর পাড়ের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেকেই নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
মনোহরপুর গ্রামের বাসিন্দা এ আর ডাবলু জানান, “এ বছর অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু ভৈরব নদীর পানির এমন স্রোত আগে দেখা যায়নি। আজ বিকাল থেকে হঠাৎ করে নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এভাবে পানি বাড়তে থাকলে কৃষকদের ফসলের ব্যাপক ক্ষতি হবে এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।”
সন্তোষপুর গ্রামের সজিব হোসেন বলেন, “আজ দুপুরের দিকেও নদীর পানি স্বাভাবিক ছিল। কিন্তু বিকাল থেকে পানি অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে তীব্র স্রোত সৃষ্টি হয়েছে।”
স্থানীয়দের মতে, ভারী বৃষ্টিপাতের কারণে সিংনগর বাঁওড়ের বাঁধ ভেঙে পানি সরাসরি ভৈরব নদীতে প্রবেশ করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত বাঁধ মেরামত করা হলে ফসলের ক্ষতি এবং প্লাবিত হওয়ার ঝুঁকি কমানো সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com