1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
Title :
হবিগঞ্জ হাওরে হাজারেও কৃষকের বোরো ফসল ক্ষতিগ্রস্ত সহায়তার আশায় দিন পার ভৈরব স্টেশনে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার  রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ কোরবানির প্রকৃত মর্মঃ আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর! নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময় ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া বাস মালিকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল চলছে- যাত্রী কল্যাণ সমিতি

চুয়াডাঙ্গার পৌর এলাকায় ভাড়া বাসা থেকে অর্ধগলিত নারীর লাশ উদ্ধার

  • আপডেট : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০.০৮ পিএম
  • ৫৬ Time View

মোঃ আব্দুল্লাহ হক,চুয়াডাঙ্গা:  চুয়াডাঙ্গা পৌর এলাকার হকপাড়ার একটি ভাড়া বাসা থেকে ৫৫ বছর বয়সী এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই বৃদ্ধার নাম গুলশান আরা খাতুন চমন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়রা ওই বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। পরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, গুলশান আরা খাতুন চমন নামের ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত শুক্রবার থেকে তাকে ফোনে পাওয়া যাচ্ছিল না।

আজ দুপুরে ওই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং তার অর্ধগলিত লাশ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে।

মৃত নারী মোছাঃ গুলশান আরা চমন (৫৫) চুয়াডাঙ্গা সদর থানার দক্ষিণ গোরস্থান পাড়ার মৃত মহিউদ্দিন জোয়ার্দ্দার এর মেয়ে এবং  তিনি ঝিনাইদহের শৈলকুপার দামুকদিয়া মৃত আবুল কাশেম এর স্ত্রী।

স্বামী মারা যায় দীর্ঘদিন তিনি চুয়াডাঙ্গা সদরের হকপাড়ায় ভাড়া বাসায় একাকী বসবাস করে আসছিলেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েক দিন আগে পা পিছলে পড়ে গিয়ে গুলশান আরা খাতুনের মৃত্যু হয়েছে। এটি একটি স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে, বিষয়ে পুলিশ তদন্ত করছে। লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com