1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
Title :
হবিগঞ্জ হাওরে হাজারেও কৃষকের বোরো ফসল ক্ষতিগ্রস্ত সহায়তার আশায় দিন পার ভৈরব স্টেশনে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার  রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ কোরবানির প্রকৃত মর্মঃ আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর! নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময় ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া বাস মালিকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল চলছে- যাত্রী কল্যাণ সমিতি

চুয়াডাঙ্গায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৭.০৭ পিএম
  • ৫৫ Time View

মোঃ: আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ ১৪ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে দশটার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আদালত সহায়তা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মানব পাচার রোধ, চোরাচালান প্রতিরোধ, সড়ক দুর্ঘটনার সঠিক ও সমন্বিত পরিসংখ্যান প্রণয়ন এবং অনিস্পন্ন চোরাচালান মামলার অগ্রগতি মনিটরিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা,সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ ও মতবিনিময় হয়। এছাড়া চোরাচালান এবং মানব পাচার প্রতিরোধে মাঠ পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর জোর দেওয়া হয়। সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরসমূহের মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করা হয়।

সভা শেষে জেলা প্রশাসক উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সমন্বিতভাবে জেলা আইন-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com