1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

গৌতম কুমার বিশ্বাসকে এসপি হিসেবে পদায়নের আদেশের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন

  • আপডেট : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৬.৫২ পিএম
  • ৬৭ Time View

মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: গৌতম কুমার বিশ্বাসকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়নের আদেশের প্রতিবাদে আজ রবিবার সকালে চুয়াডাঙ্গায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে ‘চুয়াডাঙ্গাবাসীর’ ব্যানারে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন এবি পার্টির সভাপতি আলমগীর হোসেন, এনসিপির যুগ্ম সমন্বয়কারী সমির হোসেন, এবং চুয়াডাঙ্গা পৌর জামায়াতে ইসলামীর ২ নং ওয়ার্ড সভাপতি নুরুজ্জামান, ৫ নং ওয়ার্ড সভাপতি আমিরুল ইসলাম ও ৯ নং ওয়ার্ড সভাপতি শরীফুজ্জামান।

বক্তারা অভিযোগ করে বলেন যে গৌতম কুমার বিশ্বাস বিএনপি-জামায়াতের নেতাদের কঠোরভাবে নির্যাতন ও হয়রানি করেছেন। তারা তাকে ‘ফ্যাসিস্ট হাসিনা দোষর আওয়ামী স্বৈরাচারীর’ সহযোগী হিসেবেও আখ্যায়িত করেন। বক্তারা আরও বলেন, “আমরা হতবাক হয়ে যাই সে জুলাই অভ্যুত্থানের পরও স্বৈরাচারী দোসররা কেন এসপি পদে পদোন্নতি পায়।” তারা গৌতম কুমার বিশ্বাসকে শেখ হাসিনার পক্ষে কাজ করা একজন পুলিশ কর্মকর্তা হিসেবেও উল্লেখ করেন।

মানববন্ধন থেকে অবিলম্বে গৌতম কুমার বিশ্বাসকে পুলিশ সুপার হিসেবে পদায়নের আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com