1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
Title :
হবিগঞ্জ হাওরে হাজারেও কৃষকের বোরো ফসল ক্ষতিগ্রস্ত সহায়তার আশায় দিন পার ভৈরব স্টেশনে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার  রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ কোরবানির প্রকৃত মর্মঃ আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর! নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময় ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া বাস মালিকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল চলছে- যাত্রী কল্যাণ সমিতি

দামুড়হুদায় ভুয়া বাংলা টিএসপি সার জব্দ ও ধ্বংস: কৃষকদের রক্ষায় কৃষি অফিসের অভিযান

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১১.৪৩ পিএম
  • ৫৪ Time View

মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় প্রতারণামূলকভাবে তৈরি ভুয়া বাংলা টিএসপি সার জব্দ করেছে উপজেলা কৃষি অফিস। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত সারগুলো ধ্বংস করা হয়। রাসায়নিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে, এসব বস্তায় মূল সার না থেকে ছিল শক্ত মাটি ও পাথরের গুঁড়া।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ৪ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মাদ্রাসার সামনে সড়কের ওপর একটি ভ্যান থেকে ১০ বস্তা ভুয়া বাংলা টিএসপি সার আটক করেন উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার। পরীক্ষার পর নিশ্চিত হওয়া যায়, এই সারগুলো প্রকৃত টিএসপি সার নয়, বরং এগুলো সম্পূর্ণভাবে প্রতারণামূলকভাবে তৈরি। প্রতারক চক্র কৃষকদের সঙ্গে প্রতারণা করে এসব ভুয়া সার বাজারজাত করছে, যার ফলে কৃষকরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

কৃষি অফিসের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ঢাকা সাভারের হেমায়েতপুর এলাকা থেকে ‘সুন্দরবন কুরিয়ার সার্ভিস’-এর মাধ্যমে এই ভুয়া সার চুয়াডাঙ্গার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। এটি একটি পরিকল্পিত ও সংঘবদ্ধ প্রতারণা চক্রের কাজ বলেই ধারণা করা হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার বলেন “কৃষকদের ঠকাতে এই প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কৃষকরা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য আমরা কঠোর পদক্ষেপ নিচ্ছি। কৃষকদের প্রতি অনুরোধ, সার কেনার আগে অবশ্যই সরকারি অনুমোদিত ডিলারের কাছ থেকে যাচাই করে কিনবেন।”

ভুয়া সার ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, উপজেলার তিনজন অনুমোদিত সার ডিলার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com