1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
Title :
সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে দুঃখ প্রকাশ অভিযোগকারীর ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর স্থানান্তরিত রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ শাখার উদ্বোধন মাধবপুর স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা প্রথম কার্যদিবসে লেনদেন ১ হাজার ২ কোটি ঢাকা ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি পর্ষদ সভা ২৫ জুন

১,০৩৭ কোটি টাকার লেনদেন ডিএসইতে

  • আপডেট : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৩.১৪ পিএম
  • ৬৬ Time View

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমাণ এক হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এর আগে গত ০৩ আগস্ট লেনদেন হয়েছিলো ১ হাজার ১৩৭ কোটি টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯ দশমিক ০১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪১০ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে ১১৮৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ২১০৪ পয়েন্টে অবস্থান করেছে।

আজ ডিএসইতে ১ হাজার ৩৭ কোটি ৫৩ লাখ ৭১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৯৭৫ কোটি ৮৫ লাখ ৬২ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৬৪টি কোম্পানির, বিপরীতে ১৬৪ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com