1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
Title :
হবিগঞ্জ হাওরে হাজারেও কৃষকের বোরো ফসল ক্ষতিগ্রস্ত সহায়তার আশায় দিন পার ভৈরব স্টেশনে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার  রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ কোরবানির প্রকৃত মর্মঃ আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর! নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময় ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া বাস মালিকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল চলছে- যাত্রী কল্যাণ সমিতি

আলমডাঙ্গা পৌরসভার আস্থার প্রতীক ইউএনও শেখ মেহেদী ইসলাম

  • আপডেট : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৭.৫৫ পিএম
  • ৫৮ Time View

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর শুরু হয় এক নতুন প্রশাসনিক অধ্যায়। এদিন পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই তিনি হয়ে উঠেছেন পৌরবাসীর আস্থার আরেক নাম।

দীর্ঘদিন ধরে নানা অনিয়ম, দুর্নীতি, আর ব্যবস্থাপনার দুর্বলতায় বিপর্যস্ত ছিল আলমডাঙ্গা পৌরসভা। জনপ্রতিনিধিদের আমলে নাগরিকসেবায় ছিল সীমাহীন সীমাবদ্ধতা। পৌর কর্মকর্তা-কর্মচারীরা মাসের পর মাস বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছিলেন। রাজস্ব খাতে ছিল চরম অস্বচ্ছতা, আর বিদ্যুৎ বিলের বিপুল বকেয়া পৌরসভার জন্য হয়ে উঠেছিল মাথাব্যথার কারণ।

ঠিক এমন সংকটময় পরিস্থিতিতে দায়িত্ব নিয়ে ইউএনও শেখ মেহেদী ইসলাম পৌরসভায় আনেন দৃশ্যমান পরিবর্তনের বার্তা। তাঁর দক্ষ নেতৃত্বে মাত্র কয়েক মাসেই পরিশোধ করা হয় পাঁচ মাসের বকেয়া বেতন। বিদ্যুৎ বিল পরিশোধে নেওয়া হয় বাস্তবমুখী পদক্ষেপ। রাজস্ব খাতে ফেরানো হয় শৃঙ্খলা। পৌর পশুহাট, মোটরসাইকেল হাট ও পোড়ো বাজারসহ গুরুত্বপূর্ণ হাটবাজারগুলো নতুনভাবে ইজারা দিয়ে রাজস্ব আয় নিশ্চিত করা হয়। এতে আর্থিক কাঠামোতে আসে স্বচ্ছতা ও স্থিতিশীলতা।

পৌরসভার অভ্যন্তরীণ ব্যবস্থাপনাতেও আনা হয় জবাবদিহিতা ও পেশাদারিত্ব। কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ফিরে আসে কর্মচাঞ্চল্য, আর সাধারণ নাগরিকদের চোখে দেখা দেয় নতুন আশার আলো।

সচেতন মহলের মতে, অতীতে কোনো জনপ্রতিনিধি এত অল্প সময়ের মধ্যে এত কার্যকর ও জনকল্যাণমূলক পরিবর্তন আনতে সক্ষম হননি। শেখ মেহেদী ইসলাম তার কর্মদক্ষতা, স্বচ্ছ দৃষ্টিভঙ্গি ও মানবিক মনোভাব দিয়ে পৌরবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

একজন প্রবীণ পৌর নাগরিক বলেন, “আগে যারা ছিল তারা বছরের পর বছর থেকেও কিছুই করতে পারেনি। এখন মাত্র কয়েক মাসেই যা পরিবর্তন এসেছে, তা চোখে পড়ার মতো। এখন আমরা গর্ব করে বলতে পারি—আস্থার আরেক নাম শেখ মেহেদী ইসলাম।”

তিনি শুধু প্রশাসকই নন, বরং একজন সেবক হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। গরিব-অসহায়দের পাশে দাঁড়ানো, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং অফিসকে দুর্নীতিমুক্ত করার পদক্ষেপ তাঁকে এনে দিয়েছে আলাদা মর্যাদা।

আলমডাঙ্গার উন্নয়নে ইউএনও শেখ মেহেদী ইসলামের এই ইতিবাচক ভূমিকা আগামী দিনগুলোতেও পৌরবাসীর আশার আলো হয়ে থাকবে—এমনটাই প্রত্যাশা সচেতন নাগরিক সমাজের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com