1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী চায়না জাল আটক

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৫.১৮ পিএম
  • ৭৯ Time View

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনার মাধ্যমে বিপুল পরিমাণ চোরাচালানী চায়না জাল আটক করা হয়েছে।

২৪ জুলাই বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বিষ্ণপুর, জুজুপাড়া ও নহিপাড়া গ্রামে রাত আনুমানিক ১১ টা হতে ২টা পর্যন্ত বিজিবির নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে তথ্যের ভিত্তিতে জানা যায়—ওই এলাকায় চোরাচালানের মাধ্যমে বিপুল পরিমাণ চায়না জাল মজুদ রয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ হায়দার আলী। এছাড়াও অভিযানে অংশ নেন ০১ প্লাটুন বিজিবি সদস্য, কেন্দ্রের কর্মকর্তাগণ, সহকারী কমিশনার (ভূমি), মাছ বিভাগের কর্মকর্তা, দামুড়হুদা থানার পুলিশসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাবৃন্দ।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ হায়দার আলী প্রেস বিজ্ঞপ্তিতে জানান

 প্রায় ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা মূল্যের ১০০ পিস চোরাচালানী চায়না দুয়ারী জাল আটক করা হয়। তবে এই সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানায়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) নিয়মিতভাবে চোরাচালান, অবৈধ মজুদ ও পরিবেশবিরোধী সামগ্রীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com