1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় দুই ধর্ষণ মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৪.৩৪ পিএম
  • ৮৭ Time View

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পৃথক দুটি ধর্ষণ মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে আদালত তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করার নির্দেশ দিয়েছেন।

বুধবার (২৫ জুন) দুপুরে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলা ও দায়রা জজ সৈয়দ হাবিবুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন—আলমডাঙ্গা উপজেলার বারাদি গ্রামের নাজমুল হক (৩৩) এবং জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের আব্দুল খালেক (৫৫)।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৮ সেপ্টেম্বর নাজমুল হক তার বন্ধুর ১৩ বছর বয়সী বোনকে ধর্ষণ করেন। অপরদিকে, ২০১৫ সালের ৮ জুন আব্দুল খালেক তার স্ত্রীর ৬ বছর বয়সী বোনকে ধর্ষণ করেন। এসব ঘটনায় ভুক্তভোগীদের পরিবার সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে। পরবর্তীতে তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত অপরাধ প্রমাণিত হওয়ায় দুই আসামির বিরুদ্ধে এই রায় দেন।

রাষ্ট্রপক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com