1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

বিশ্ব পরিবেশ দিবসে চুয়াডাঙ্গায় প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ

  • আপডেট : শুক্রবার, ৬ জুন, ২০২৫, ৮.১৭ এএম
  • ১৪২ Time View

চুয়াডাঙ্গা প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গিরিশনগর বাজারে ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করেছে মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন।

এই দিনে প্লাস্টিকের পরিবর্তে গাছের চারা বিতরণ, বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক ও মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আহসান হাবিব শিপলু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার ভারপ্রাপ্ত বন কর্মকর্তা রকিব উদ্দীন। তিনি বলেন, “প্লাস্টিক আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এটি ক্যান্সারসহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়ায়। তাই আমাদের উচিত সচেতন হওয়া এবং যেখানে সেখানে প্লাস্টিক বা পলিথিন না ফেলা।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতুদহ ক্যাম্পের উপ-পরিদর্শক মাহমুদুল হাসান। তিনি বলেন, “প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ একটি অসাধারণ উদ্যোগ। পরিবেশ রক্ষায় এই উদ্যোগ অনুকরণীয়, এবং আমাদের প্রত্যেকের উচিত এমন বার্তা ছড়িয়ে দেওয়া।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শাহিন সরকার, সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ মান্নান, প্রচার সম্পাদক সুলতান সরকার, আইন বিষয়ক সম্পাদক সাইদুর রহমান লাবু, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সতেজ এবং সদস্য অপু প্রমুখ।

এই আয়োজনের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের মাঝে পরিবেশ সচেতনতা বাড়ানো এবং প্লাস্টিক বর্জনের গুরুত্ব তুলে ধরা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com