1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া বাস মালিকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল চলছে- যাত্রী কল্যাণ সমিতি সিলেটে ঈদকে টার্গেট করে জাল নোট চক্র বাজার জাত করণে ৩ সদস্য সক্রিয় সিলেটে অপরাধ জগতের অন্তরালে বাপ্পির ভয়ংকর ফাঁদ, স্বস্থি ফিরে পেয়েছে তোপখানাবাসী ঈদের আগের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ঈদের আগের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম ঈদের আগের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইনান্স নজরুল চেতনায় জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী

কালিয়ায় সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণ, উচ্ছেদ করতে ইউএনও’র নিকট অভিযোগ

  • আপডেট : রবিবার, ১৮ মে, ২০২৫, ৬.১৫ পিএম
  • ৬৯ Time View

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের পূর্ব খড়রীয়া গ্রামে সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় গণস্বাক্ষরে বেশ কিছু এলাকাবাসী সরকারি জায়গা দখলমুক্ত করার জন্য  ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন এবং অনুলিপি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সহকারী কমিশনার (ভূমি), কালিয়া ও 

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার নিকট অনুলিপি দাখিল করেছেন। 

অভিযোগ ও ভুক্তভোগী এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের রবিউল শেখ এর বাড়ী হইতে জহুর মন্ডল এর বাড়ী পর্যন্ত সরকারি রাস্তায় মৃত পাচু মোন্ডলের ছেলে হাজী জহুরুল হক মোন্ডল (৭০), গফুর মোন্ডলের ছেলে সেলিম মন্ডল,  কলম মন্ডল ও নাসির মন্ডল, মালেক মোল্যার ছেলে আব্বাসউদ্দীন মোল্যা, মৃত সত্তার শেখের ছেলে ইরাদ শেখ, মৃত আফজাল মোল্যার ছেলে দাউদ মোল্যা, মৃত জামাল মোল্যার ছেলে রবিউল মোল্যা, মৃত আঃ সামাদ শেখের ছেলে লতিফ শেখ ও মৃত জুলফিকার শেখের ছেলে রবিউল শেখসহ অনেকে সরকারি রাস্তার পাশে দখল করে ঘরবাড়ি নির্মাণ করেছে। ফলে রাস্তাটি অকার্যকর হয়ে পড়েছে এবং এলাকার কৃষকের ধান মৌসুমে ফসল আনা নেওয়া হয়ে পড়েছে দুঃসাধ্য। 

অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা হায়দার আলী বলেন, ওই এলাকায় সার্ভেয়ার নিয়ে পরিমাপ করে সরকারী জায়গা চিহ্নিত করেছি এবং যাদের স্থাপনা আছে নিজ খরচে সরিয়ে নিতে বলা হয়েছে। তবে তারা বলেছে উচ্ছেদের বিষয়টি স্থগিতের জন্য তারা আবেদন করেছে কিন্তু সে ধরনের কোন আবেদন তিনি পাননি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) না থাকায় ব্যবস্থা নিতে বিলম্ব হচ্ছে।  উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নিবেন বলে জানান। 

এদিকে অভিযুক্ত সকলে নায়েবের পরিমাপ মানলেও কলম মন্ডল ওই মাপ মানেন না বলে জানান। 

স্থানীয় অনেকের ধারনা বিষয়টি আশু সমাধান না করলে যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।

এ বিষয়ে ইউএনও মোঃ রাশেদুজ্জামান কে বারবার মুঠো ফোনে ফোন দেওয়া হলেও তিনি ফোন তুলেন নি। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com