1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া বাস মালিকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল চলছে- যাত্রী কল্যাণ সমিতি সিলেটে ঈদকে টার্গেট করে জাল নোট চক্র বাজার জাত করণে ৩ সদস্য সক্রিয় সিলেটে অপরাধ জগতের অন্তরালে বাপ্পির ভয়ংকর ফাঁদ, স্বস্থি ফিরে পেয়েছে তোপখানাবাসী ঈদের আগের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ঈদের আগের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম ঈদের আগের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইনান্স নজরুল চেতনায় জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী

চুয়াডাঙ্গায় আম সংগ্রহ শুরু, মৌসুমজুড়ে ১৫০ কোটি টাকার বেচাকেনার সম্ভাবনা

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৬.৫৭ পিএম
  • ৬৫ Time View

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় শুরু হয়েছে আম সংগ্রহের মৌসুম। চলতি বছর জেলার আমচাষি ও ব্যবসায়ীরা প্রায় ১৫০ কোটি টাকার বেচাকেনার আশা করছেন। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টায় চুয়াডাঙ্গা শহরের মহলদার আম্রকাননে গাছ থেকে আম পেড়ে মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, সহকারী পরিচালক দেবাশীষ কুমার দাস, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফসহ আরও অনেকে।

জেলা প্রশাসক জানান, চলতি বছর আমের উৎপাদন এবং গুণগত মান ভালো হওয়ায় চাষি ও ব্যবসায়ীরা বেশ আশাবাদী। তীব্র গরমের কারণে আম সংগ্রহের সময়সূচি কিছুটা এগিয়ে আনা হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী হিমসাগর আম সংগ্রহ শুরু হবে ২০ মে থেকে, ল্যাংড়া ২৮ মে, আম্রপালি ৫ জুন, ফজলি ১৫ জুন এবং বারি-৪ জাতের আম সংগ্রহ শুরু হবে ২৮ মে থেকে।

চুয়াডাঙ্গা জেলায় ২,৩০০ হেক্টর জমিতে প্রায় ৩৫,০০০ মেট্রিক টন আম উৎপাদিত হয়েছে। মৌসুমের শুরুতেই আম বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে। কৃষি বিভাগ আশা করছে, পুরো মৌসুমজুড়ে জেলার আম বেচাকেনা ১৫০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। উল্লেখ্য, প্রথম দফায় গুটি ও বোম্বাই জাতের আম সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com