1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার কুতুবপুরে ভুট্টা ক্ষেতে অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • আপডেট : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৪.১৬ পিএম
  • ৯৬ Time View

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আদম কুড়ি মাঠে ভুট্টা ক্ষেত থেকে আলমগীর হোসেন (৩৮) নামের এক কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। তিনি কুতুবপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, আলমগীর হোসেন তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবার ও স্থানীয়রা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

মঙ্গলবার (১৩ মে) সকালে কুতুবপুর আদম কুড়ি মাঠে স্থানীয় কৃষকরা ভুট্টার জমিতে কাজ করতে গেলে তারা দুর্গন্ধ অনুভব করেন। পরে খোঁজ নিতে গিয়ে জমির মাঝখানে একটি অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

ঘটনাস্থল পরিদর্শন করেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ হাসান। তিনি জানান, “মরদেহটি আলমগীর হোসেনের বলে নিশ্চিত হওয়া গেছে, এবিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।  মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com