1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহ: ৪১.২ ডিগ্রি তাপমাত্রায় গলে যাচ্ছে সড়কের পিচ

  • আপডেট : শুক্রবার, ৯ মে, ২০২৫, ৭.০৬ পিএম
  • ১৫১ Time View

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় শুরু হয়েছে চলতি মৌসুমের তীব্রতম তাপপ্রবাহ। শুক্রবার (৯ মে) বিকেল ৩টার দিকে জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমে এ পর্যন্ত সর্বোচ্চ। বাতাসে আর্দ্রতা মাত্র ২৪ শতাংশে নেমে আসায় গরমের প্রভাব আরও তীব্র হয়ে উঠেছে, চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

তীব্র গরমের কারণে শহরের বিভিন্ন এলাকায় সড়কের পিচ গলে যাচ্ছে। বিশেষ করে কোর্টরোড ও বড়বাজার এলাকার সড়কে পিচ গলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এতে জনদুর্ভোগও বাড়ছে।

চুয়াডাঙ্গা সড়ক বিভাগের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম বলেন, ‌“বিভিন্ন সড়কে পিচ গলে যাওয়ার খবর পেয়েছি। সেসব স্থানে বালু ছিটিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। তবে তাপমাত্রা আরও বাড়লে অতিরিক্ত ব্যবস্থা নিতে হতে পারে।”

এর আগের দিন, বৃহস্পতিবার (৮ মে), চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

জেলা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন, “তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালেই হিট স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়, বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য। তাই সবাইকে বাইরে যাওয়া এড়িয়ে বেশি করে পানি ও ফলমূল খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।”

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা জামিনুর হক জানান, বর্তমানে জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই পরিস্থিতি আগামী ১৩ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এমনকি তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

চিকিৎসক ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে সতর্ক থাকতে এবং প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com