1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ চুয়াডাঙ্গায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র, মেহেরপুর এর আঞ্চলিক রিভিউ কর্মশালা/২০২৫-২৬ অনুষ্ঠিত মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ খালেদা জিয়ার গাড়ীতে হামলাকারী রুবেলের গোত্রীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন,’ আইনমন্ত্রী মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ড

চুয়াডাঙ্গায় নারীসহ রুপালি ব্যাংকের মধ্যে ব্যাংকের আনসার সদস্যকে আটক

  • আপডেট : শনিবার, ৩ মে, ২০২৫, ২.৩৯ পিএম
  • ১৯৮ Time View

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর বাজার শনিবার (০৩ মে) ১১ টার দিকে মোমিনপুরে রুপালী ব্যাংকের মধ্যে রূপালী ব্যাংক মমিনপুর শাখার সিকিউরিটি আনসার সদস্য ও এক নারীকে  আটক করে জনতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ব্যাংকের গেটের সামনে এক নারীকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তাকে জিজ্ঞাসাবাদ করতে শাখার ভিতরে গেলে বিষয়টি আরও রহস্যজনক মনে হয়। পরে ব্যাংকের ভিতরে প্রবেশ করে আনসার সদস্য হেলালসহ ওই নারীকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়।

আটক নারী জানান, তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার সরিষাডাঙ্গা গ্রামের সৌদি প্রবাসী রাজুর স্ত্রী। তিনি আরও দাবি করেন, দীর্ঘদিন ধরে মোঃ হেলালের সঙ্গে তার ইমোতে যোগাযোগ ছিল এবং তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। রূপালী ব্যাংক শাখায় আসার সুবাদে তাদের মধ্যে পরিচয় ও সম্পর্কের সূত্রপাত ঘটে।

আনসার সদস্য মোঃ হেলাল বলেন, “ওই নারী আমার পূর্ব পরিচিত। সে ব্যাংকে টাকা আছে কিনা দেখতে চায়, তাই সে আমার সঙ্গে এসেছে।”

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মেয়েটির সঙ্গে আনসার সদস্যের কথা হতো। আজ ছুটির দিনে ব্যাংক বন্ধ থাকায় মেয়েটি দেখা করতে এসেছিল বলে জেনেছি। কোন অসামাজিক কার্যকলাপের ঘটনা ঘটেনি। ব্যাংক বন্ধ থাকায় স্থানীয়দের সন্দেহ হওয়ায় তাদেরকে আটক করে আমাদের নিকট হস্তান্তর করেছেন।

তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা আনসার ভিডিপির উর্ধ্বতন কর্মকর্তারা থানাতে এসেছেন। বিষয়টি আলোচনা সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

চুয়াডাঙ্গা আনসার ভিডিপির উর্ধ্বতন কর্মকর্তারা জানান, তিনি নিয়মবহির্ভুত কাজ করেছেন। আমাদের উর্ধ্বতন কর্মকর্তারা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com