1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

নড়াইলের ১ আসেনর  এমপির বিশিষ্ট সহযোগী যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার

  • আপডেট : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১.৪৫ পিএম
  • ৯৫ Time View

নড়াইল প্রতিনিধি: ৩০ এপ্রিল ( বুধবার)  রাতে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল সদর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে নড়াইল সদর থানা পুলিশ ও নড়াইল ডিবি পুলিশের সমন্বয়ে কালিয়া থানার চাচুড়ি বাজার সংলগ্ন দাড়িয়াঘাটা,পুরুলিয়া গ্রামে যৌথ অভিযান পরিচালনা করে কালিয়া থানার আওয়ামীলীগের পলাতক এমপি কবিরুল হক মুক্তির অন্যতম সহযোগী ও ১৩ টি মামলার এজহারভুক্ত আসামী সবুজ মোল্ল্যাকে তার নিজ বাড়ী থেকে আটক করা হয়। 

এ সময় যৌথবাহিনি তার বাড়ি ও দোকানে তল্লাশি চালিয়ে ০৭ টি দেশিয় অস্ত্র (রামদা), ১০টি ভল্লম, হকিস্টিক,  বহুমুখী হেলমেট ও বিপুল পরিমান ক্যাপসহ মুজিব টি-শার্ট উদ্ধার করে। 

গোয়েন্দাসূত্রে জানা যায়, 

আটককৃত সন্ত্রাসী বিভিন্ন সময় অবৈধ পিস্তল ও দেশীয় অস্ত্রসহ মোটরসাইকেল নিয়ে এলাকায় শক্তি প্রদর্শণ করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে।  

উক্ত সবুজ মোল্ল্যা আওয়ামীলীগ এর এমপি মুক্তি’র ঘনিষ্ঠ সহযোগী ও আস্থাভাজন হওয়ায়

তার ভয়ে অনেকে এলাকার ছেড়ে পালিয়ে গেছে বলেও জানা যায়।

গত ০৫ ই আগষ্ট ২৪ তারিখে ছাত্রজনতার অভ্যূত্থানে কথিত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হলে সে রাতারাতি নিজের রূপ পাল্টিয়ে বিএনপির নেতা বনে যায়। বর্তমানে সে বিএনপির নেতা পরিচয়ে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 

আটককৃত আসামী সবুজ মোল্ল্যা ও জব্দকৃত দ্রব্য সামগ্রী ডিবি হেফাজতে রয়েছে।।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com