1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু

  • আপডেট : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ১১.১৭ পিএম
  • ১০৪ Time View

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলায় ঘোড়ামারা ব্রিজ (১০ পকেট) এলাকায় চিলাহাটী থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মিনাল হোসেন (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিনাল চুয়াডাঙ্গা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ইসলামপাড়ার মৃত মিন্টু মিয়ার একমাত্র ছেলে।  

নিহতের মামাতো ভাই বিদ্যুত হোসেন জানান, ব্যাক্তিগত জীবনে অবিবাহিত মিনাল তার মা শেফালী খাতুনের সঙ্গে বাড়িতে বসবাস করতেন। মানসিকভাবে অসুস্থ থাকায় বাড়ি থেকে তেমন বের হতেন না। আজ শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে ঘোড়ামারায় রেললাইনের ওপর বেড়াতে যায় । কিছুক্ষণ পর খবর আসে মিনাল ট্রেনে কেটে মারা গেছে।’

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জগদীশ বসু সন্ধ্যা সাতটায় জানান, প্রাথমিকভাবে জানা গেছে ট্রেনের ধাক্কায় মাথায় আঘাতের কারণেই এই তরুণের মৃত্যু হয়েছে। নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। এঘটনায় কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানায় একটি অপমূত্যু মামলা করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com