1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
Title :
প্রশিক্ষণ ও সার্টিফিকেশন নিয়ে কাজ করবেন মিউচুয়াল ফান্ড এজেন্টরা তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর অর্থনীতিতে ২০২৬ সালের নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড কার স্বার্থে টমেটো আমদানি বন্ধ: চোরাই পথে আসছে টমেটো, কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত সুরক্ষায় ভিভো ওয়াই৩২ দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ডের আওতায় আসছে প্রায় সাড়ে তিন লাখ পরিবার; তথ্য সংগ্রহে নিয়োজিত ৪৮০ জন কর্মী, থাকবে ৪৮ জন নিয়মিত সুপারভাইজার

চুয়াডাঙ্গায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

  • আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৬.১৬ পিএম
  • ১৮১ Time View

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিজের ১৫ বছর বয়সী কিশোরী মেয়েকে ধর্ষণের দায়ে আলতাপ হোসেন (৪৬) নামের এক বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলা ও দায়রা জজ সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত আলতাপ হোসেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দাতিনাখালী গ্রামের বাসিন্দা। তিনি ২০০৮ সাল থেকে ঘরজামাই হিসেবে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বসবাস করে আসছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (স্পেশাল পিপি) এম এম শাহজাহান মুকুল জানান, মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আলতাপ হোসেনকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন। পাশাপাশি তাকে দুই লাখ টাকা জরিমানারও আদেশ দেওয়া হয়েছে। এই জরিমানা দণ্ডিতের জীবদ্দশায় অথবা মৃত্যুর পরবর্তী সময়ে প্রথম দায়দেনা হিসেবে বিবেচিত হবে বলে আদালতের রায়ে উল্লেখ রয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি ওই কিশোরীর বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর স্বামীর বাড়িতে অবস্থানকালে তার পেটে ব্যথা ও বমিভাব শুরু হলে প্রেগন্যান্সি পরীক্ষার মাধ্যমে জানা যায় সে ২-৩ মাসের অন্তঃসত্ত্বা।

ঘটনার কারণ অনুসন্ধানে কিশোরী জানায়, ২০২৩ সালের ৫ ডিসেম্বর তার মা বোনের বাড়িতে গেলে সেই সুযোগে বাবা ঘরে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে। এরপর মেরে ফেলার হুমকি দিয়ে পরবর্তী দুই থেকে তিন মাসে আরও ৭-৮ বার ধর্ষণ করে।

পরে ২০২৪ সালের ৭ মার্চ কিশোরীর মা আলমডাঙ্গা থানায় মামলা করেন। তদন্ত শেষে থানার পরিদর্শক (তদন্ত) বাবর আলী ২০২৪ সালের ১১ ডিসেম্বর আলতাপ হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে বুধবার এ রায় ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com