1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
Title :
কুমিল্লা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার: বাড়ি ছাড়ার নেপথ্যে অনলাইন পরিচয় কমিউনিটি ইসলামিকের শরি’আহ্ সুপারভাইসরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত শরী‘আহ পরিপালনে অঙ্গীকার আরও দৃঢ়: স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কমপ্লায়েন্স ওয়ার্কশপ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তকরণের দাবীতে নন এমপিও শিক্ষক সম্মেলন ডিজিটাল সঞ্চয় ও আর্থিক উদ্ভাবনে ওপাস টেকনোলজির সঙ্গে উপায়ের চুক্তি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জেএমআই পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে স্কয়ার ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে লাফার্জহোলসিম পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে দুলামিয়া কটন স্পিনিং মিলস

এলপিজির দাম কমলো ১০৪ টাকা

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২, ৯.৫৪ পিএম
  • ১৫১ Time View

ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির প্রতিটি সিলিন্ডারের দাম ১০৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ১ হাজার ৪৩৯ থেকে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়ালো এক হাজার ৩৩৫ টাকা।

বৃহস্পতিবার (৫ মে) দুপুর আড়াইটায় এ ঘোষণা দেয় বিইআরসি। আজ সন্ধ্যা ৬টা থেকেই এ দাম কার্যকর হবে।

বিইআরসির বিজ্ঞপ্তি অনুসারে, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে (ভোক্তা পর্যায়ে) মূসক ব্যতীত মূল্য প্রতি কেজি ১০৪ টাকা ২৬ পয়সা ও মূসকসহ মূল্য প্রতি কেজি ১১১ টাকা ২৬ পয়সায় সমন্বয় করা হয়েছে। সে অনুযায়ী রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির মূসকসহ মূল্য ১ হাজার ৩৩৫ টাকায় সমন্বয় করা হয়েছে।

গত বছর টানা পাঁচ দফায় এলপিজির দাম বাড়েছে। এ কারণে গত বছর আলোচনায় ছিল এলপিজি। এ বছর জানুয়ারি মাসে ৫০ টাকা কমিয়ে এলপিজির দাম ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করেছে সরকার। ফেব্রুয়ারি মাসে ৬২ টাকা দাম বাড়ানো হয়েছে। মার্চ মাসে দাম বাড়িয়ে ১ হাজার ৩৯১ টাকা এবং এপ্রিল মাসে দাম বাড়িয়ে ১ হাজার ৪৩৯ টাকায় নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com